অর্থনীতি

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

প্রতিবেদক
আ.লীগের নাশকতা ঠেকাতে এনসিপি কেন আগের মতো সক্রিয় নয় আ.লীগের নাশকতা ঠেকাতে এনসিপি কেন আগের মতো সক্রিয় নয় রিয়াদ লক্ষ্য করে হুতিদের ৩ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রিয়াদ লক্ষ্য করে হুতিদের ৩ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে সংসদে হট্টগোল সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে সংসদে হট্টগোল ১৬ নভেম্বর ইউপি নির্বাচন ও স্মার্ট এনআইডি নিয়ে ইসির বৈঠক ১৬ নভেম্বর ইউপি নির্বাচন ও স্মার্ট এনআইডি নিয়ে ইসির বৈঠক জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে আলোচনা শেষ হবে: অর্থমন্ত্রী জানুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে আলোচনা শেষ হবে: অর্থমন্ত্রী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হামজা চৌধুরী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হামজা চৌধুরী বিমানের ঢাকা-রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত বিমানের ঢাকা-রিয়াদ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত পরীক্ষায় ভালো ফলে ছেলেকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা পরীক্ষায় ভালো ফলে ছেলেকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা মাধবপুরে বজ্রপাতে নিহত কৃষক লিটনের পরিবার পেল ২ লাখ ১৮ হাজার টাকার বিমা মাধবপুরে বজ্রপাতে নিহত কৃষক লিটনের পরিবার পেল ২ লাখ ১৮ হাজার টাকার বিমা উত্তেজনা ছাপিয়ে গোপনে বাড়ছে ভারত-পাকিস্তান বাণিজ্য উত্তেজনা ছাপিয়ে গোপনে বাড়ছে ভারত-পাকিস্তান বাণিজ্য
সব খবর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সম্মেলনকক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ইআরএফ ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী জানান, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ধাপ অতিক্রম করার পর এখন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) তিন বছর সময় বাড়ানোর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট পক্ষগুলো এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমি খুবই আশাবাদী যে সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহে আমরা বিষয়টি নিষ্পত্তি হতে দেখব। আগামী ২৪ নভেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই সিদ্ধান্ত পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।

উত্তরণ পেছানোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের যথাযথ প্রস্তুতি ছিল না। তিনি মনে করেন, উত্তরণকে রাজনৈতিকভাবে মহিমান্বিত করার চেষ্টা করা হলেও এর সুবিধা ও অসুবিধা মোকাবিলায় সক্ষমতা তৈরিতে যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি। বাড়তি সময় পাওয়া গেলে তা কাজে লাগানোর জন্য সরকার একটি সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করেছে এবং তা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভাগ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে আট থেকে দশটি দেশের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) বা মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ইইউর সঙ্গে এফটিএ আলোচনার জন্য প্রধান আলোচক নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রথম দফার কারিগরি আলোচনা শুরুর প্রস্তুতি চলছে। এছাড়া আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসেপ) যোগ দেওয়ার প্রক্রিয়াও নীতিগত অনুমোদনের পর এগিয়ে চলছে বলে তিনি জানান।

ব্যবসা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বর্তমানে ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাব ও প্রাথমিক ছাড়পত্র থেকে শুরু করে আমদানি নিবন্ধন সনদ ও ঋণপত্র খোলা পর্যন্ত গড়ে ৩৫৫ দিন সময় লাগে, যা উদ্যোক্তাদের জন্য কঠিন। এই পরিস্থিতি বদলাতে একক অনলাইন পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স প্রদান, আরজেএসসির সেবা পুরোপুরি অনলাইনে আনা এবং বিভিন্ন লাইসেন্সের মেয়াদ তিন থেকে পাঁচ বছর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া সমন্বিত পরিদর্শন ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।

নতুন বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানিসংকটকে বড় বাধা হিসেবে চিহ্নিত করে মন্ত্রী জানান, সরবরাহ বাড়াতে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, গ্যাসকূপ খনন এবং সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর কাজ চলছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৌশলগত মজুত ও সংরক্ষণসক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন। সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য এসএসএম মঈনুল হক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin